শিবচরে আওয়ামীলীগ পূর্নবাসন করার চেষ্টা চলছে!
- Update Time : ০৭:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ২৭৬ Time View

শিবচর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ জামাল হত্যা মামলার আসামি পল্টিবাজ আওয়ামিলীগ নেতা কহিনুর চেয়ারম্যান ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাজাহান মোল্লা সাজু একই মঞ্চে!
বিএনপি নেতা শাজাহান মোল্লা সাজু দলীয় নির্দেশ অমান্য করে ফ্যাসিবাদের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জামাল হত্যা মামলার আসামি পল্টিবাজ কহিনুর চেয়ারম্যানকে নিয়ে একই মঞ্চে বৈঠকের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার মাদারীপুর শিবচরের সন্ন্যাসিরচর ইউনিয়নের মালের হাট এলাকায় শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাজাহান মোল্লা সাজু ও পল্টিবাজ আওয়ামিলীগ নেতা কহিনুর চেয়ারম্যান, মতিমাল, জুলাহাস মালকে একটি মিটিংয়ে এক সঙ্গে দেখা গেছে।
দীর্ঘদিনের নির্যাতিত ও ক্ষুব্ধ এলাকার বিএনপি নেতারা অভিযোগ করে জানান, শিবচরের আওয়ামীলীগের সন্ত্রাসীরা এখনো বোল পাল্টিয়ে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন। এলাকাবাসী বলছেন একজন হত্যা মামলার আসামিকে নিয়ে সাজু মোল্লা কিভাবে একই মঞ্চে বৈঠক করেন!এলাকাবাসী আরও বলেন বিএনপি নেতারা আগামী দিনের ভোটের কথা ভেবে নিজেদের দল ভারি করতে এমন সব খোলস পাল্টানোদের দলে ভেড়াচ্ছেন।
উল্লেখ্য সন্ন্যাসিরচর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কোহিনুর হাওলাদার শহীদ জামাল হত্যা মামলার ১৬৪ নম্বর আসামী।


























