০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন সংলগ্ন ডিমের চরে অভিযান চালিয়ে হরিণ শিকারের সরঞ্জাম ও ট্রলারসহ তিন শিকারি আটক।

Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৭৩ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

সুন্দরবন সংলগ্ন ডিমের চরে অভিযান চালিয়ে হরিণ শিকারের সরঞ্জাম ও ট্রলারসহ তিন পেশাদা্যর শিকারিকে হাতেনাতে গ্রেফতার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় দলের বাকি চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত রাতে ডিমের চরে একদল শিকারি হরিণ শিকারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় বনরক্ষীরা। অভিযানে শিকারিদের ব্যবহৃত একটি ট্রলার, বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, ছুরি, বস্তা এবং ককশিটের বক্স জব্দ করা হয়। জব্দকৃত ককশিট ও সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, বড় পরিসরে হরিণ শিকার করে তা পাচারের পরিকল্পনা ছিল এই চক্রটির।

গ্রেফতার হওয়া তিন শিকারির সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃত আসামিদের মধ্যে বাবা ও ছেলে উভয়েই রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিনের পেশাদার হরিণ শিকারি।

বন কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন এর আগেও হরিণ শিকারের মামলায় সাজা খেটেছেন। জেল থেকে বের হয়ে তারা আবারও একই অপরাধে লিপ্ত হয়েছেন। পালিয়ে যাওয়া বাকি চার সদস্যকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবন সংলগ্ন ডিমের চরে অভিযান চালিয়ে হরিণ শিকারের সরঞ্জাম ও ট্রলারসহ তিন শিকারি আটক।

Update Time : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬