০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার।

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
  • Update Time : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১৩ Time View

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ধরা পড়েছে কুখ্যাত ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্য। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

​বুধবার (১০ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানার কালিঞ্চি সুইচগেট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।

​পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগরের হরিণটানা খাল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:

​১টি একনলা বন্দুক

​২ রাউন্ড তাজা কার্তুজ

​গ্রেপ্তারকৃত তিন দস্যুই সাতক্ষীরা জেলার শ্যামনগর নম্বরের বাসিন্দা। তারা হলেন:

১. আজিবার গাজী (৪৭)

২. রবিউল গাজী (৪৪)

৩. ফারুক হোসেন (৩৬)

কোস্টগার্ড জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জেলে এবং বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা ধরনের ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে বর্তমানে কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলছে।

​তিনি উল্লেখ করেন, কোস্টগার্ডের এই সফল তৎপরতায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে সব ধরনের অপপ্রচার উপেক্ষা করে সুন্দরবনকে সম্পূর্ণ নিরাপদ ও দস্যুমুক্ত না করা পর্যন্ত কোস্টগার্ডের এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার।

Update Time : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬