০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারী।

Reporter Name
  • Update Time : ০৭:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৫ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আংশকায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারী করা হয়।

স্থানীয়রা জানায়, ওই মাঠে বিএনপি থেকে বহিস্কৃত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি প্রদান করে। তবে একই সময়ে এবং একই স্থানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। একই স্থানে একই সময়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারী।

Update Time : ০৭:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬