০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

মোশারফ সরকার বিশেষ প্রতিনিধি ক্ষেতলাল জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলালে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী হোসেন শাহ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সহকারী সেক্রেটারি মীর স্বয়ন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম নন্দী, উপজেলা কল্যাণ ফ্রন্টের সভাপতি স্বরূপ কুমার ও সাধারণ সম্পাদক নীলরতনসহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন

Tag :

Please Share This Post in Your Social Media

ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬