০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০৪:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে খাড়িতা একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বাঁকিলা রত্ন ফাউন্ডেশন একাদশ।

শুক্রবার(৯অক্টোবর)বাঁকিলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উদ্বোধন করেন কিনদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে খাড়িতা একাদশের মুখোমুখি হয় বাঁকিলা রত্ন ফাউন্ডেশন একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল ২টি করে গোল করায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে খেলার ফলাফল নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৩ গোলে খাড়িতা একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় বাঁকিলা রত্ন ফাউন্ডেশন একাদশ।

খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় দর্শকেরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাচটি উপভোগ করেন।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়তা করে।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

Update Time : ০৪:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬