০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক.

Reporter Name
  • Update Time : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তা ও মাদক চোরাচালানের অভিযোগে মো. আকবর আলী মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাটিলা বিওপির অভিযানে আটক আকবর আলী মন্ডল, তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে মামলা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের বটতলা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিশেষ টহল দল।
হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আকবর আলী মন্ডলকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাটিলা মাঠপাড়া গ্রামের মৃত তহির উদ্দিন মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আকবর আলী মন্ডল একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী দালাল। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
আটক আকবর আলী মন্ডলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক.

Update Time : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬