০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১১ Time View

মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামের ঘোনার মাঠে বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত কামরুল ইসলাম মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Update Time : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬