ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় পাবনায় অধ্যক্ষ ইকবাল হোসাইন সম্বর্ধিত
- Update Time : ১০:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১৮২ Time View

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখা সংবর্ধনা দিয়েছে ।
সোমবার ( ২৭ জানুয়ারি) দুপুরে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের সদর উপজেলা সভাপতি ও পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের জেলা সভাপতি ও ধুলাউড়ি কাওসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফপুর ফাজিল মাদ্রাসার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান, ঈশ্বরদীর মাজদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, সড়াডাঙ্গী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, চর শিবরাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ফুরকানুল হামিদ মালিগাছা মজিদপুর মাদ্রাসার সহসুপার খন্দকার মাওলানা জাকারিয়া এছাড়া পাবনা জেলা দাখিল আলিম, ফাজিল , কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃনদ উপস্থিত ছিলেন।


























