কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা
- Update Time : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ২৬৩ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ঢালার দোয়ার এলাকায় আজ সকাল ১০ঘটিকার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম শফি আলম,তার বাড়ি ফকিয়া বাজার এলাকায়।দূর্ঘটনায় আরো একজন আহত হয়েছে,আহত ব্যাক্তিকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবী করে আসছে কক্সবাজার চট্ট- গ্রাম মহাসড়কটি সংস্কারের পাশাপাশি ৬লাইন সড়ক করা হোক।যেহেতু প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যাতায়াত করে ফরে প্রতিনিয়ত এ সড়কে সাধারণ যাএীরা দূর্ঘটনার শিকার হচ্ছে।তারা আরও জানান,বেপরোয়া গাড়ি চলার কারণে ও সড়কে চালকদের সচেতনতার অভাবে প্রতিদিন দুর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ মানুষ।কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় কেড়ে নিয়ে যাচ্ছে শত শত তাজা প্রাণ।স্থানীয় বাসীর
বক্তব্য এর মূল কারণ হলো এই সড়কটি সরু ও সংস্কারহীন যা ক্রমবর্ধমান যান বাহনের চাপে আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে।এমতাবস্থায় পুরো ঈদগাঁও বাসীর দাবী,যত দ্রুত সম্ভব উক্ত সড়কটি ৬ লেইন সড়কে উন্নিত করা অতি জরুরি।


























