“কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত”
- Update Time : ০৭:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১৮৬ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
পর্যটন নগরী কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউজ এসোসিয়েশনের দ্বি – বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন- জনাব,আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- জনাব,কলিমুল্লাহ কলিম এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-আবুল কালাম।
সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিদুওয়ান ও মোশাররফ হোসাইন।
প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনার ও ভোটারদের।
নবনির্বাচিত সভাপতি জনাব,আওলাদ হোসেন বলেন, “আমি সকল ভোটার ও সদস্যদের প্রতি কৃতজ্ঞ। এই এসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তুলতে আমরা একসাথে কাজ করব।” পাশাপাশি হোটেল-মোটেল জোন ঘিরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে সজাগ থাকবো,এবং সবধরনের পর্যটক হয়রানির মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ।
নির্বাচনের ফলাফলকে ঘিরে সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্বের অধীনে হোটেল-মোটেল খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


























