কালীগঞ্জে ত্রিলোচনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও হাটসভা অনুষ্ঠিত।
- Update Time : ০১:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৬০ Time View

মোঃ মাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।
অব্যাহত আওয়ামী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে নির্বাচন মুখী করে তুলতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কালুখালী বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বি*শা*ল বিক্ষোভ মিছিল ও হাট সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতা জনাব আব্দুল কাদের বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন সাইদুল ইসলাম সাইদুল এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইলিয়াস রহমান মিঠু,জবেদ আলী,শ্রমিক নেতা ফরিদ উদ্দিন,যুব নেতা আজিজুল লষ্কার,
৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন তাতী দলের আহবায়ক রকি হাসান,যুব নেতা মফিজুর রহমান মফিজ,যুব নেতা নাসির উদ্দিন ও কামরুজ্জামান, আব্দুল গনি বিশ্বাস সহ স্হানিয় ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতৃবিন্দ।


























