কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন আহত
- Update Time : ১২:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৯ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০মাইল এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফরিদা ইয়াসমিনের মাথা ও কপালে আঘাত লাগে। দুর্ঘটনায় আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম বলেন, ফরিদা ইয়াসমিনের মাথায় ও কপালে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন শঙ্কা মুক্ত রয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু উবায়েদ জানান,বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া শহর থেকে প্রাইভেটকার যোগে তার নিজ বাড়ি ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে ফরিদা ইয়াসমিনসহ তিনজন আহত হন। এঘটনায় পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
























