কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের অভিযানে অপহরণকারী ও অপহৃত ভিকটিম উদ্ধার
- Update Time : ০৬:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৩০ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :কুষ্টিয়া র্যাব-১২,সিপিসি ১ ক্যাম্পের অভিযানে অপহরণকারী ও অপহৃত ভিকটিম উদ্ধার করে র্যাব।
জানা যায়,গত ১১ এপ্রিল ২০২৫ খ্রিঃ দুপুর ২:৩০ ঘটিকার সময় বাগেরহাট জেনার ফকিরহাট থানাধীন শুভদিয়া এলাকা থেকে *সিনথিয়া আহম্মেদ শিফা (৩), পিতা-শাওন আহম্মেদ, সাং-উত্তর ডিহি, থানা-ফুলতলা, খুলনা হতে নিখোঁজ হয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নং-৫৪৬, তারিখ ১১ এপ্রিল ২০২৫।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানা যায়,ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত ঘটনার অপহরণকারী *মোঃ জীবন ইসলাম হৃদয় (২৫), পিতা-মৃত হেদায়েতুল ইসলাম, মাতা-মাছুমা বেগম, সাং-দক্ষিণ পাড়া, চরচড়াবাড়ী, থাননিলফামারী সদর, নিলফামারী ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফা (৩), পিতা-শাওন আহম্মেদ, সাং-উত্তর ডিহি, থানা-ফুলতলা, জেলা-খুলনা* কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারী গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়৷ ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।


























