কুষ্টিয়া শুভ উদ্ভোধন হলো দি ল্যাব স্কয়ার মেডিকেল সার্ভিসেস এন্ড প্রাইভেট হাসপাতাল
- Update Time : ০১:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২০৬ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়া সদর উপজেলা মঙ্গলবাড়িয়া বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে দি ল্যাব স্কয়ার মেডিকেল সার্ভিসেস এন্ড প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন ডাঃ সাবরিনা নূর একা । এ উদ্বোধনের মধ্যদিয়ে এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব তৌকির আহমেদ ডাঃ আবু সাঈদ জামিল, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম সজীব ও পরিচালক মুরসালিন আলম রাফিদ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সম্মানিত আহ্বায়ক জিলহজ খান , স্বাগত বক্তব্যে রাখেন ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান বলেন,“এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমাদের হাসপাতালে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস ইউনিট, শিশু বিশেষজ্ঞ ইউনিট ও হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথি ডাঃ সাবরিনা নূর একা বলেন, “কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া বাজারে মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় বেসরকারি এই হাসপাতাল উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এতে দৌলতপুর ভেড়ামারা মিরপুর খলিসাকুন্ডি এলাকার সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা পেতে পারবেন এবং শহরে বা দূরে যাওয়ার প্রয়োজন কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।























