০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু। 

Reporter Name
  • Update Time : ১২:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১৭৩ Time View

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে রাজমিস্ত্রী কাজের সন্ধানে যাওয়ার সময় কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কাশিপুর নামক স্থানে মোটরসাইকেল ও বেপরোয়া গতির আলমসাদুর মুখোমুখী সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের একজন নিহত হয়। নিহতের বাড়ি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন শিশারকুন্ডু গ্রাম।সে ঐ গ্রামের হামিদুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

(২৩ জুলাই বুধবার) সকালে রাজমিস্ত্রীর কাজ করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। কাশিপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আলম সাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পাওয়ার পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বেপরোয়া গতির আলমসাধু টি আটকে রাখে।পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এবং সকলকেই শান্ত থাকার আহবান জানান।

এ বিষয়ে মুঠোফোনে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছেন।

তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু। 

Update Time : ১২:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫