খুলনায় যশোরের শীর্ষ সন্ত্রাসী সোহাগ হোসেনকে আটক করে র্যাব
- Update Time : ০৯:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১৮০ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
খুলনার রুপসা থানা এলাকা হতে যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সোহাগকে গ্রেফতার করে র্যাব-৬।
র্যাব -৬,যশোর ক্যাম্পের অধিনায়ক জানান,আভিযানিক দল জানতে পারে যে, *হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯ টি মামলার আসামি এবং ০৯ টি মামলায় ওয়ারেন্টভূক্ত যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন সন্ত্রাসী খুলনা জেলার রুপসা থানাধীন জাবুসা এলাকায় অবস্থান করছে।
এমন ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ই রাত আনুমানিক ১১ টার দিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামি – মোঃ সাগর শেখ, পিতা-ফায়েক শেখ, সাং-কাজলিয়া বাজার, থানা ও জেলা গোপালগঞ্জ, এ/পি-রেলগেট পশ্চিম পাড়া সড়ক, কলাবাগান, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে গ্রেফতার করে। আসামি মোঃ সাগর শেখ একজন চিহ্নিত এবং তালিকাভুক্ত সন্ত্রাসী।গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

























