০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের কেক কাটার মধ্য দিয়ে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০২:০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

নিজস্ব প্রতিবেদক :

কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের প্রথম সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সদস্যদের উপস্থিতিতে কেক কেটে প্রথম সভার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। তিনি খুলনা বিভাগের সাংবাদিকদের স্বার্থরক্ষা ও দক্ষতা উন্নয়নে ক্লাবের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন কার্যকরী সভাপতি শাহবাজ জামান, সাধারণ সম্পাদক মামুন রেজা হাওলাদার, মো. নাজমুল হুদা, মো. মোশারফ হোসেন,
জোবায়ের ইসলাম অলি, এ জে রানা, এস এম মমিনুর রহমান, সোহানা খান, জুলিয়ান জয়, , মো. আলমগীর হোসেন, আশিকুর রহমান, রাসেল মিনা, এমডি মাহমুদুর রহমান, আব্দুস সালাম ও সোনিয়া তালুকদার প্রমুখ।

সভা শেষে উপস্থিত সদস্যরা খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবকে একটি আধুনিক, দায়িত্বশীল ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ, মতবিনিময় সভা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের কেক কাটার মধ্য দিয়ে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬