গংগাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
- Update Time : ১২:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৯৯ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
সারা বাংলাদেশের ন্যায় রংপুরের গংগাচড়ায় আনন্দ মিছিল ও আলোচনা করেন গংগাচড়া উপজেলা বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠন,
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গংগাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩.৪৫ ঘটিকায় উপজেলার ডাকবাংলো মাঠ থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গংগাচড়া বাজার তাকওয়া মসজিদ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, কেন্দ্রীয় প্রচার দলের সহ-সভাপতি রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, ছাত্রদলের আহবায়ক তিতাস, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক, সদস্য সচিব কাফী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রঞ্জু, সদস্য সচিব বুলবুল, কৃষক দলের আহবায়ক বিএনপি সবুজ, সদস্য সচিব শহিদুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক মজমুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস। বিএনপি সে ঐতিহাসিক আন্দোলনের ধারক ও বাহক। আজকের কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণ হলো—সরকারের দমন-পীড়নের মুখেও বিএনপি রাজপথ ছাড়েনি।’
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল। শহীদের রক্ত এখনো শুকায়নি। সেই চেতনা নিয়েই আবার রাজপথে ফিরেছে বিএনপি।’
মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা স্বৈরাচারবিরোধী নানা স্লোগানে রাজপথ মুখরিত করেন এবং নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।
























