গংগাচড়ার মর্নেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা
- Update Time : ০১:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৩৭ Time View

গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
২৫ই এপ্রিল ২৫ ইং তারিখে গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের চর মর্নেয়া শাখা জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী পক্ষ উপলক্ষে এক বিশাল দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধায় বাদ মাগরিব জামায়াত ইসলামী ইউনিয়ান
সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি
মোঃ শাহাজুল ইসলামের পরিচালনায় দাওয়াতী সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসোনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক রায়হান সিরাজী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মওলানা নায়েবুজ্জামান, আরো উপস্থিত ছিলেন উপজেলা
জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল মোঃ আশরাফুল আলম, গংগাচড়া সদর ইউনিয়নের আমীর মনিছুর রহমান ওলামা বিভাগের সেক্রেটারি
মাওলানা রোকুনুজ্জান সহ স্থানীয় জামায়াত ইসলামি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন শরীফ আমাদের গাইড বুক, এই কোরআনের সাথে যার সম্পর্ক যতবেশি তার মর্যাদা তত বেশী। আমাদের প্রিয় এই রাষ্ট্রকে যদি কোরআনের
সংস্পর্শে আনতে পারি, কোরআন যদি রাষ্ট্র ব্যাবস্থায়
প্রতিষ্ঠিত করতে পরি তাহলে
আমাদের প্রিয় দেশের মর্জাদাও বারিয়ে দিবেন আল্লাহ তায়ালা।
আর রাষ্ট্র ব্যাবস্থায় কোরআন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ইমানের অপরিহার্য দ্বাবী।


























