০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গরু চোরের গড ফাদার আটক
Reporter Name
- Update Time : ১০:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৩৮ Time View

সাহাবুদ্দিন মিয়া ( শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরের চর জানাজাত ইউনিয়নের সেলিম সরকারের ছেলে শাহিন সরকার ( ৫২) গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক।
দীর্ঘ দিন যাবত গরু চুরির ঘটনার পিছনে কাওকে ধরতে পারতো না এলাকাবাসী।
অদ্য রাতে মাদবর চর ইউনিয়নের পুরান কান্দির বজলু মাদবরের ছেলে ইলিয়াস মাদবরের ছেলের দুইটি গরু চুরি করতে গেলে টের পান ইলিয়াস মাদবর। এরপর তিনি এলাকা বাসীর তৎপরতায় একজন কে আটক করেন এবং বাকি চার থেকে পাঁচ জন পালিয়ে যান ।
ভুক্তভোগী ইলিয়াস বলেন , শাহিন সরকরা বিভিন্ন দিন ধরে আওয়ামীলিগের রাজনীতির সঙ্গে জড়িত তাই তার অপকর্মের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নিতে পারতো না । শাহিন চোরের গড ফাদার।
চুরির ঘটনা এবং চোর ধরার অভিযোগ পেয়ে ওসি রতন শেখ অভিযান চালিয়ে জনতার কাছ থেকে শাহিন কে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে যান ।
Tag :


























