জয়পুরহাটে বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৭৭ Time View

মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটে সারা দিন ব্যাপী বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ জানুয়ারী)সকাল১০ টায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কালেক্টর উচ্চ বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও কালেক্টর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া,অতিরিক্ত জেলা প্রসাশক জেসমিন নাহার,জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুহুল আমিন,ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ সকল সহকারী শিক্ষক ও অভিভাবকবন্দ।
উক্ত মেলায় বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেন,প্রতিবছর এ সময় বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।এ উৎসবে ২২ টি স্টল বসেছে।এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদশন করছে।এসব পিঠার স্বাদ নিতে ভিড় জমিয়েছে শিক্ষাথী অভিভাবক ও সাধারণ মানুষ।এ বিজ্ঞান মেলায় নানা রকমের পিঠা দেখা যায়।


























