১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ২৬১ Time View

মোঃ ফজলুর রহমান (সুইট)
স্টাফ রিপোর্টার

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পাহাড়পুর বাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসাদুল এবং মজিদ’কে আটক করে।

আটককৃত আসাদুল এবং মজিদকে তল্লাশি করলে তাদের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ ইয়াবা, ১৪ পিচ ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। উপস্থিত সাক্ষীদের সামনে আসামী আসাদুল এবং মজিদ’কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তাদের প্রকৃত নাম ১। মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, সাং-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ এবং ২। মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, সাং-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প ২৫/০৪/২০২৫ ইং, রোজঃ শুক্রবার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

Update Time : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫