০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : ০৯:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৬৩ Time View

মোবারক হোসাইন , ঈদগাঁও উপজেলা

দক্ষ্য যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ৩ টায় কক্সবাজার সদর উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও যুব বিভাগের ইনচার্জ আজিজুর রহমান।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল আলম বাহাদুর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক খোরশিদুল আলম আনচারী, সদর উপজেলার তরবিয়ত সেক্রেটারি আবুল কালাম আজাদ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি বলেন,যুবক হচ্ছে জাতির গৌরব ও ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষা প্রতীক। যুবক হচ্ছে প্রতিটি জাতির উন্নতি ও অগ্রগতির সোপান, জাতির মূল্যবান সম্পদ এবং দেশ গড়ার শ্রেষ্ঠ অবলম্বন। ইসলাম এ সম্পদের যথাযথ সংরক্ষণের বিশেষ গুরুত্বারোপ করেছে। যুবকদের নৈতিকতার উন্নয়ন,স্বাস্থ্য সংরক্ষণ পরিশীলিত মনন ও বলিষ্ঠ চিন্তা ধারায় সংবৃদ্ধ করণে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে,যার আলোকে কাজ করে গেছেন মহানবি (স:)। আদর্শ যুবক গঠনে মহানবি (স:) সফল ভূমিকা ও সুনিপুণ কর্ম ধারা যুব কল্যাণ প্রত্যাশীদের অনুসরণ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Update Time : ০৯:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫