০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আইন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : ০২:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪০ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের ১নং জেটি চত্বর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মোংলা উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাও: মো: রেজাউল করিম বলেছেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা ছিলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বিক্ষোভ সমাবেশ শেষে ১নং জেটি থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজার হাজার জনশক্তি খন্ড খন্ড মিছিল সহকারে অংশ নেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম এ বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড: মো: হোসেন’র সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাড: মাও: শেখ আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর নায়েবে আমীর মুফতি মাও: মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর সাবেক আমীর মাও: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই সনদের আইন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ।

Update Time : ০২:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫