ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Update Time : ১২:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৪ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত দাস (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, দুপুর প্রায় ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল সীমান্ত। খেলার একপর্যায়ে তার হাতে থাকা বল পাশের ডোবায় পড়ে যায়। বলটি আনতে গিয়ে সে ডোবায় পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, শিশুটি খেলার সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে ডুবে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা।
সীমান্ত ওই গ্রামের মধু দাসের ছেলে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























