ঝিনাইদহে মহান মে দিবস পালিত।
- Update Time : ০৫:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১১৯ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
‘শ্রমিক মালিক এক হয়ে গড়বাে এদেশ নতুন করে’ এ শ্লােগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পানি উন্নয়ন বাের্ড এলাকা থেকে জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়ােজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় জেলা প্রশাসক মােহাম্মদ আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পােস্ট অফিস মােড়ে শ্রমিক সমাবেশের আয়ােজন করে জেলা শ্রমিক দল। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মালিক-শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদশ।


























