ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন- মহান আওলিয়া দিবস” উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে মাসব্যাপী “শোকরানা ও দোয়ার মাহফিল”
- Update Time : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
গত ২৫ এপ্রিল মিরপুর দরবার শরীফে আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন- “মহান আওলিয়া দিবস” উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে মাসব্যাপী “শোকরানা ও দোয়ার মাহফিল”-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়েছে।
এই অনুষ্ঠানে কুতুবল আকতাবের শুভ জন্মদিনের বিশাল একটি কেক কাটা হয়। এই দিনে রাজধানী ঢাকা সহ শেরপুর ,জামালপুর, ও টাংগাইল জেলার বিপুল সংখ্যক আশেকে রাসূল ভাই ও বোনেরা “শোকরানা ও দোয়ার মাহফিলে” উপস্থিত হয়েছেন।
এই মাহফিলে ” গৌরবময় জীবনের বিভিন্ন দিক নিয়ে ” আলোচনা করেন -ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল- মাহবুবী (মা:আ:) হুজুর , মিরপুর দরবার শরীফের মহাপরিচালক বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা, মিরপুর দরবার শরীফের উপ-মহাপরিচালক পি-এইচ.ডি. স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা সহ বিভিন্ন ওলামায়ে কেরামগন ।
এদিকে সকাল থেকেই শত শত মহিলা আশেকে রাসূল কুতুবুল আকতাবের সাথে সাক্ষাৎ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া ও মালা মোবারক নিয়ে ছুটে আসেন। কুতুবুল আকতাব তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বাণী মোবারক প্রদান করেন। অতঃপর সবাইকে তাবারুক ও শুভ জন্মদিনের কেক খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মাহফিলে শায়খুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মা: আ:) হুজুর জগৎবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।


























