১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

” ঢাকা সাভারে ঘরের ভেতর ওয়্যারড্রবে বিভিন্ন ধরণের গুলি রাখা যুবক গ্রেফতার “

Reporter Name
  • Update Time : ০৭:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১২৪ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:-

ঢাকার সাভারে একটি বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ৬ রাউন্ড গুলি ও একটি চাপাতি এবং চাকুসহ এক ইমাম হোসেন ইফতি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে ঐ যুবককে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

পুলিশ জানায়, বাসায় দেশী অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালিয়ে তার ঘরের ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি ও ১ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ মোট ৬ রাউন্ড গুলি ও ২ টি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে জব্দ করা হয় । পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তার কাছে কোথা থেকে এলো তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না

Tag :

Please Share This Post in Your Social Media

” ঢাকা সাভারে ঘরের ভেতর ওয়্যারড্রবে বিভিন্ন ধরণের গুলি রাখা যুবক গ্রেফতার “

Update Time : ০৭:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫