০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভার আশুলিয়া পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫ “

Reporter Name
  • Update Time : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১১৩ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার বাংলাদেশ :

ঢাকা সাভার আশুলিয়ার বাড়াইপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার ফিনিশিং ফ্লোরের একটি স্ট্যান্ডার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, কারখানার ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে অতিরিক্ত তাপে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভার আশুলিয়া পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫ “

Update Time : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫