১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “

Reporter Name
  • Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ১১৭ Time View

রিয়াদ ইসলাম , আমতলী, বরগুনা।

আজ ৭ এপ্রিল’২৫ রোজ: সোমবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আমতলী উপজেলা শাখা’র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী গাজী মুহাম্মাদ রুহুল আমিন-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি আসর নামাজের পরে আমতলী ক্বওমী মাদ্রাসা চত্ত্বর থেকে শুরু হয়ে আমতলী পৌরশহর প্রদক্ষিণ করে আমতলী নতুন বাস স্টান্ড চত্বরে সমাপ্ত হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম তালুকদার, বরগুনা সদর উপজেলা সভাপতি মুফতী ইদ্রিসুর রহমান, আমতলী সরকারি কলেজ মসজিদের খতীব মুফতী সাইদুর রহমান ফারুকী, প্রমূখ।

উক্ত কর্মসূচিতে পরিশেষে বক্তব্য ও দোয়া মুনাজাত পরিচালনা করেন আমতলী উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতী নুরুজ্জামান সাহেব।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা সেক্রেটারি গাজী মুহাম্মাদ বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ কামরুজ্জামান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মীর সুলাইমান, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা গাজী আল আমিন, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর, দাওয়াহ্ ও প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল ইমরান, দফতর সম্পাদক এনামুল হোসেন সেলিম, আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা কাজী আল আমীন, ইসলামী যুব আন্দোলন আমতলী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ ঈসা শাহেদীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমতলী উপজেলা শাখার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী তার বক্তব্যে উক্ত কর্মসূচি থেকে ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে বিনা অপরাধে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি দখলদার ইসরায়েল, আমেরিকা, ভারতকে বয়কট ও তাদের সকল প্রকার পণ্যসামগ্রী বর্জন করার আহবান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “

Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫