দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের আয়োজনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
- Update Time : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ১৩৩ Time View

মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার সকাল ১১ টায় দেশীয় ফলের স্বাদে,উৎসবে মাতি সকলের সাথে। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিলিতে ড্রিমল্যান্ড স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ফল উৎসব।
বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানার সভাপতিত্বে ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের পরিচালক অধ্যাপক মোঃনওবায়দুর রহমান,সহকারী শিক্ষক মোঃরজাহিদ হাসান, মোঃনমেহেদী হাসান,সহকারী শিক্ষিকা মোছাঃ নিলুফার ইয়াসমিন, শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগম, মোছাঃ মরিয়ম রহমান মৌ, মোছাঃ রিফাহ তাসনিম, মোছাঃ নিলুফা জান্নাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফল উৎসবে আম,জাম,কাঁঠাল,লিচু, বন কাঁঠাল,কলা,ড্রাগন ফল সহ প্রায় বিভিন্ন প্রকার ফল দিয়ে স্ট্রল সাজানো হয়।
হিলি ড্রিমল্যান্ড স্কুল এর প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের জানান এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে মূলত শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য।
আশা করি আগামীতে আরো উৎসব মুখর পরিবেশে আর ও ভাল করে এ ফল উৎসব আয়োজন করা হবে।


























