নওগাঁর নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার
- Update Time : ০২:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বসতবাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এসব মাদকদ্রব্যসহ ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক আলী উপজেলার নিমদিঘী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইসরাইল। তার ঠিকানা—ডাকঘর পানিহারা, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।























