নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
- Update Time : ০৯:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১১ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শাওন মোল্যা(৩০) নামের ০১ জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃত মোঃ শাওন মোল্যা(৩০) নড়াইল সদর থানাধীন ডুমুরতলা গ্রামের মোঃ জিয়াউর মোল্যার ছেলে। গত ১৮ ফেব্রুয়ারি’২৫ রাত ১১-৪৫ মিনিটের দিকে নড়াইল থানা পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের গাড়ুচুরা বাজারের সজীব স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই(নিঃ) উজ্জল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাওন মোল্যা(৩০) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে বলেন মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।











