নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
- Update Time : ১০:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩২ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
নড়াইলে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ বাবুল শেখ(৩৮) নামের ০১ জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃত মোঃ বাবুল শেখ(৩৮) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মোঃ আবু বক্কর শেখের ছেলে। ২৫ ফেব্রুয়ারি’২৫ রাত ৭-৩০ মিনিটের দিকে নড়াইল সদর থানাধীন ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের চাঁদপুর গ্রামস্হ সাজ্জাদ হুজুরের চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বাবুল শেখ(৩৮) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে জানান, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।























