পেকুয়া বাজার জামায়াতের গণসংযোগ পক্ষে আবদুল্লাহ আল ফারুক
- Update Time : ০৮:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১৩৮ Time View

এইচ.এম.সবুজ
কক্সবাজার জেলা
পেকুয়া বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল তিনটায় অনুষ্ঠিত গণসংযোগ পক্ষ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
এসময় পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর ডাঃ জেএম শাহাব উদ্দিন, সেক্রেটারি ডাঃ নুরুল কবির, পেকুয়ার বরেণ্য ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, শ্রমিক নেতা দিদারুল ইসলাম, জামায়াত নেতা নুর মোহাম্মদ, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


























