ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীবরদী ছাত্রদলের,বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।
- Update Time : ০৭:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৯৯ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীবরদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।৮ই এপ্রিল মঙ্গলবার দুপুর তিন ঘটিকার সময়, শ্রীবরদী চৌরাস্তা মোড়ে,শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা সদস্য সচিব, মোঃ রুকনুজ্জামান রুকন, ও পৌর ছাত্রদলের সভাপতি, মোঃ সোভন সাহারিয়া রাফি, উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আপেল মাহমুদ,চনচল,কোয়াসা, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, সদস্য বৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী , হাজার হাজার তৌহিদি জনতা।সমাবেশে বক্তারা ইসরাইলী পন্য বয়কট সহ বিশ্ব দরবারে মুসলিমদের উপর এ নারকীয় হামলার তীব্র নিন্দা জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।
কয়েকটি ইউনিয়ন বাজারেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


























