১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১২:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১১৪ Time View

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফখরুল ইসলাম উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা বজলু মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল ফখরুল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে দৌড় দেন ফখরুল। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফখরুল বিস্ফোরক মামলার এজহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

Update Time : ১২:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫