ভালো লেখাপড়া না হলে শিক্ষা প্রতিষ্ঠানের কোন মূল্য নেই-জিল্লুর রশীদ
- Update Time : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২২৩ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মৌলিক চাহিদা হিসাবে সকলকে শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে!ভালো লেখা পড়া করতে স্বদিচ্ছা জরুরী,ভালো লেখা পড়া না হলে সে শিক্ষা প্রতিষ্ঠানে কোন মূল্য নাই! ২১শে এপ্রিল সোমবার সকালে চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির দীর্ঘ বক্তব্যে, এ সমস্ত শিক্ষা উপযোগী বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন মণিরামপুর উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ।
ব্যাস্ততার কারনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা স্বাক্ষাত শেষ করে যান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত এডহক কমিটির সভাপতি মোঃ আলমগীর সিদ্দীকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি অজয় রায়,প্রধান শিক্ষক জামাল উদ্দীন মুন্না,সহকারি মাধ্যমিক অফিসার মোঃ আফজালুর রহমান,অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য পশুপতি দাস,সম্মীলনি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাফর ইকবাল,আহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত এডহক কমিটির সভাপতি আবু হানিফা প্রমূখ।
চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মোঃ শহীদ হোসেন,আজিবার রহমান,নজমুর রহমান,ঠিকাদার সিদ্দিকুর রহমান,ইউনুস আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক বৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ আলমগীর সিদ্দীক সকলকে ভেদাভেদ ভুলে ও শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক প্রভাব আসবেনা এ মর্মে সকলের সহযোগিতা কামনা করেন।


























