মহেশপুরে সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
- Update Time : ০৮:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১১৬ Time View

শামীম আহমেদ
মহেশপুর প্রতিনিধি
মহেশপুরে ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সমাজে শান্তি ও সহনশীলতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মতিয়ার রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নওফেল হোসেন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহেশপুর পৌর শাখা। সভায় অংশগ্রহণকারীরা ভ্রাতৃত্ব, ন্যায়, মানবতা ও সাম্যের ভিত্তিতে সমাজ পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং একসাথে চলার মাধ্যমে সমাজে ভালোবাসা ও সংহতির বার্তা ছড়ানোর প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহেশপুর পৌর শাখা।মহেশপুর জামায়াত অফিসে সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।


























