১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালুমঘাটে জামায়াতের সাতদিনের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১০:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে সাতদিনের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৫টায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ চারাগাছ রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস.এম আলী জিন্নাহ।

এসময় চকরিয়া উপজেলার উলামা বিভাগের সহ সভাপতি মৌলানা নুরুল আমিন, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি সাদেক আহমদ, শাহ আলম মানিক,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন, মালুমঘাট জামায়াত নেতা আবদু সত্তার, শামসুল আলম, কাইছার হামিদ মোজাফফর হক নুরুল ইসলাম ইন্জিনিয়ার আবু রাশেদ মোহাম্মদ আরিফসহ শিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচীর মাধ্যমে তরুণ প্রজন্ম পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ইসলাম পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়েছে। আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি।”

সপ্তাহব্যাপী কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও রাস্তাঘাটের পাশে গাছ রোপণ করা হবে বলে জানান আয়োজকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

মালুমঘাটে জামায়াতের সাতদিনের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Update Time : ১০:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫