০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্ত হোক ফিলিস্তিন”

Reporter Name
  • Update Time : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ১২৮ Time View

~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

কাঁদে ফিলিস্তিন, কাঁদে আকাশ বাতাস,
রক্তে ভেজা মাটি, দীর্ঘশ্বাস।
থেমে যাক এই হত্যা, বন্ধ হোক রক্তক্ষয়,
মানবতার ধ্বনি উঠুক বিশ্বময়।।

শিশুদের আর্তনাদ, মায়ের করুণ মুখ,
বোমার আঘাতে ভেঙেছে সব সুখ।
ধ্বংস-স্তূপের নিচে চাপা কান্না,
বিশ্ব বিবেক কেন আজও জাগছে না?

ঘুমন্ত শিশুদেরও করেছিস নিধন,
এই পাপের ক্ষমা নাই, শুন ওরে পাষাণ।
অসহায় আর্তনাদে, আকাশ কাঁদে নীরবে,
পাপের বোঝা তোরা বইবি, কেমনে এই ভবে।।

জাতিসংঘ নীরব কেন, কোথায় মানবাধিকার?
ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু হাহাকার।
ক্ষমতা-শক্তির দম্ভে অন্ধ যারা আজ,
তাদের হৃদয়ে কি জাগে না কোনো লাজ?

ধিক্কার জানাই তোদের,ওরে জালিমের দল,
মানবতার শত্রু তোরা, নরকের কীট কেবল।
ধ্বংসের পথে তোরা, এগিয়ে চলেছিস ধীরে,
নিশ্চিত জেনে রাখিস, ফল পাবি অচিরে।।

জুলুমের কালো রাত, চিরদিন না রবে,
আলো আসবেই আবার, আঁধার ঘুচে যাবে।
ফিলিস্তিন আবার হাসবে, দুরে নয় সেদিন,
ঘুচবে সকল বেদনা, রবে না কেউ পরাধীন।।

প্রতিবাদী কণ্ঠ উঠুক দিকে দিকে,
সকলে মিলে ঘৃণ্য অন্যায়কে দাও রুখে।
ফিলিস্তিনের পাশে আছি মোরা,
বন্ধ হোক তাদের এই রক্তক্ষরা।।

বিশ্বের সকল মানুষ এক হও আজ,
বন্ধ করো এই বিভৎস গণহত্যা- হীন কাজ।
ফিলিস্তিনের মানুষের মুক্তি চাই, শান্তি চাই,
মানবতার জয় হোক, এই মিনতি জানাই।।

Tag :

Please Share This Post in Your Social Media

মুক্ত হোক ফিলিস্তিন”

Update Time : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

কাঁদে ফিলিস্তিন, কাঁদে আকাশ বাতাস,
রক্তে ভেজা মাটি, দীর্ঘশ্বাস।
থেমে যাক এই হত্যা, বন্ধ হোক রক্তক্ষয়,
মানবতার ধ্বনি উঠুক বিশ্বময়।।

শিশুদের আর্তনাদ, মায়ের করুণ মুখ,
বোমার আঘাতে ভেঙেছে সব সুখ।
ধ্বংস-স্তূপের নিচে চাপা কান্না,
বিশ্ব বিবেক কেন আজও জাগছে না?

ঘুমন্ত শিশুদেরও করেছিস নিধন,
এই পাপের ক্ষমা নাই, শুন ওরে পাষাণ।
অসহায় আর্তনাদে, আকাশ কাঁদে নীরবে,
পাপের বোঝা তোরা বইবি, কেমনে এই ভবে।।

জাতিসংঘ নীরব কেন, কোথায় মানবাধিকার?
ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু হাহাকার।
ক্ষমতা-শক্তির দম্ভে অন্ধ যারা আজ,
তাদের হৃদয়ে কি জাগে না কোনো লাজ?

ধিক্কার জানাই তোদের,ওরে জালিমের দল,
মানবতার শত্রু তোরা, নরকের কীট কেবল।
ধ্বংসের পথে তোরা, এগিয়ে চলেছিস ধীরে,
নিশ্চিত জেনে রাখিস, ফল পাবি অচিরে।।

জুলুমের কালো রাত, চিরদিন না রবে,
আলো আসবেই আবার, আঁধার ঘুচে যাবে।
ফিলিস্তিন আবার হাসবে, দুরে নয় সেদিন,
ঘুচবে সকল বেদনা, রবে না কেউ পরাধীন।।

প্রতিবাদী কণ্ঠ উঠুক দিকে দিকে,
সকলে মিলে ঘৃণ্য অন্যায়কে দাও রুখে।
ফিলিস্তিনের পাশে আছি মোরা,
বন্ধ হোক তাদের এই রক্তক্ষরা।।

বিশ্বের সকল মানুষ এক হও আজ,
বন্ধ করো এই বিভৎস গণহত্যা- হীন কাজ।
ফিলিস্তিনের মানুষের মুক্তি চাই, শান্তি চাই,
মানবতার জয় হোক, এই মিনতি জানাই।।