১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের রাজমিস্ত্রী দেয়াল চাপা পড়ে মৃত্যুবরণ
Reporter Name
- Update Time : ১০:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১১৮ Time View

সোহেল রানা যশোর : রবিবার (০৯মার্চ) সকাল আনুমানিক ১০ ঘটিকায় সময় যশোর কোতোয়ালী থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড বেজপাড়া বনানী রোডে পৌরসভার ড্রেনের কাজ করার সময় সীমানার দেওয়াল পড়ে একজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ডালিম (৫০) পিতা মৃত আকবর সাং কালিয়াকুন্ডি থানা চৌগাছা জেলা যশোর পেশায় একজন শ্রমিক অদ্য ০৯/০৩/২৫ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় যশোর পৌরসভার ঠিকাদারের মাধ্যম যশোর বেজপাড়া বনানী রোডে ড্রেন নির্মাণ করার সময় রাস্তার পাশে থাকা পুরাতন দেওয়াল ভেঙ্গে ভিকটিম দেয়াল চাপা পড়ে মারাত্মক গুরুতর আহত হয়। তার সহকর্মী অন্যান্য শ্রমিকরা ভিকটিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিম কে মৃত ঘোষণা করেন। ভিকটিমে লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :


























