০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র্যাব-৬ এর অভিযানে ০৮ টনের অধিক পলিথিন জব্দ ও ৭০,০০০ টাকা জরিমানা
Reporter Name
- Update Time : ১২:০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২১৪ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
র্যাব-৬ এর অভিযানে ০৮ টনের অধিক পলিথিন জব্দ ও ৭০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
২৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে খুলনা সদর থানাধীন বড় বাজার খানজাহান আলী মার্কেটে র্যাব-৬ এর একটি আভিযানিক দল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মমতাজ বেগম এবং যৌথবাহিনীর সদস্যদের সহয়তায় ৮০৮৫(আটহাজর পঁচাশি) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। উক্ত অভিযান পরিচালনার সময় ০৮ টি গোডাউন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ০৪ টি প্রতিষ্ঠানকে নগদ ৭০০০০/= (সত্তর হাজার) টাকা জরিমানা এবং ০৩ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। পরবর্তিতে উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, খুলনার কাছে হস্থান্তর করা হয়।
ভবিষ্যতেও এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৬ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
Tag :

























