শাজাহানপুরে অসুস্থ বিএনপি কর্মী পাশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
- Update Time : ১০:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২২২ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
সোমবার (২০ এপ্রিল ২০২৫) বগুড়া শাজাহানপুর উপজেলা আমরুল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি কর্মী জয়নাল হোসেন অসুস্থ তার শারীরিক খোঁজখবর ও আর্থিক সহায়তা করেন আমরুল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব সাগর, ০৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম, বিএনপি নেতা নুরুজ্জামান শামীম, তৈবুর রহমান, আব্দুল গাফফার, ছাত্রনেতা রাব্বি হাসান, মিরাজ মোহন প্রমুখ।
শেষে ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করেন।


























