শাজাহানপুর উপজেলা জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- Update Time : ১১:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১৬৯ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শনিবার (১৫ মার্চ) বগুড়া শাজাহানপুর উপজেলায় আমরুল ইউনিয়নের বিভিন্ন বন্দরে জনসাধারনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শাজাহানপুর শাখার ইফতার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা জাসাস সভাপতি আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা,
উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সি যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, জাসাস নেতা, নয়ন আহম্মেদ, শুকুর মাহমুদ, আসীম হোসেন, আব্দুল মমিন, শাহাদত হোসেন, আব্দুল হাকিম, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, আব্দুল মতিন, আরিফ হোসেন, পিন্টু সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বন্দরে বন্দরে ইফতার বিতারণ শেষে ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


























