শাজাহানপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়েজনে মৎস্য চাষীদের প্রশিক্ষণ
- Update Time : ০৮:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১৪৩ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
একদিনের প্রশিক্ষণে ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা: মাছের রোগবালাই ও তার প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলার আওয়তাধীন (৪০) জন মৎস্য চাষীদের।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় বগুড়া শাজাহানপুর উপজেলা আমরুল ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক (১) দিনের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা মৎস্য কর্মকতা জনাব কালীপদ রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা মৎস্য অফিসার জনাব রাশেদ হাসান ( UFO) সহ উপজেলাধীন ৪০ জন মৎস্য চাষী।
জনাব কালীপদ রায় ও জনাব রাশেদ হাসান বলেন, স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও সঠিক রোগ ব্যবস্থাপনার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























