শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটক ০৪
- Update Time : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ১৮৮ Time View

স্টাফ রিপোর্টার মো মানিক হোসেন দৈনিক লিখনী
যশোরের শার্শায় পুর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক যুবককে কু*পিয়ে হ*ত্যার চার ঘন্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামীসহ মোট চার জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এ হত্যা*কাণ্ডের ঘটনাটি ঘটে। সে দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহত লিটনের পিতা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর’ মাত্র সাড়ে ৪ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত দুইজন আসামি উপাজেলর দূর্গাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আজগার আলী(৩২) ও শমসের আলী(৪৫) কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া তদন্তে সন্দিগ্ধতা (এজাহার বহির্ভূত ) মৃত মুনসুর আলীর ছেলে সামসুল হক(৫২) ও আব্দুল হক মিয়া(৫৫) কে আটক করেছে।
প্রতাক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কু*পিয়ে জখ*ম করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আগত লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত বলে ঘোষণা করেন।
নিহতের পিতা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ: মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার ছেলের দীর্ঘ দিন রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধরও করেছে। ঈদের আগের দিনও লিটনের সাথে ওদের তর্ক-বিতর্ক হয়। এসব ঘটনার জেরে লিটনকে তাকে হ*ত্যা করা হয়েছে বলে দাবী করেন পিতা আজগর আলী।
এবিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মি ছিলেন। পূর্ব শত্রুতার জেরে সেলিম, রমজানসহ তিন চারজন সন্ত্রাসী লিটনকে কু*পিয়ে হ*ত্যা করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, হত্যা*কান্ডের সাথে জড়িত দুইজন আসামিকে গ্রেফ*তার করা হয়েছে, বাকী আসামিদেরও গ্রেফ*তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য: নিহ*ত লিটন ও রমজান আলী পুর্ব থেকে মাদক চোরাকারবারির সাথে জড়িত ছিলো। এছাড়া থানায় তাদের দু’জনের নামে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


























