০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল।

Reporter Name
  • Update Time : ১১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১৩১ Time View

মোঃ রবিউল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই প্রবাদ বাক্যকে সত্যে রূপ দিতে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে একটি ছোট্ট বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল, যার নাম “নেকমামুদ আপডেট পাবলিক স্কুল “। প্রযুক্তি ও আধুনিক সুবিধাবঞ্চিত এই অঞ্চলে স্কুলটি শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে একটি আলোর দিশা হয়ে উঠেছে।
“আপডেট পাবলিক” স্কুলটি শুধু বইয়ের পাতা পড়ানোতেই সীমাবদ্ধ নয়। এখানে শিশুদের জন্য আছে খেলার উপকরণ, চারুকলা চর্চার সুযোগ, পরিবেশ সচেতনতার শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ তৈরির ক্লাস। প্রতিটি শিশুকে বিশেষ যত্নে শিক্ষাদানের মাধ্যমে তাদের ব্যক্তিত্ব বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্কুলটির অধ্যক্ষ মশিউর রহমান শুভ বলেন , “আমরা শিশুদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রস্তুত করি না। বরং তারা যেন একজন সৎ, দক্ষ এবং সামাজিকভাবে সচেতন মানুষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছি।”

স্কুলটির অবদান নিয়ে স্থানীয় অভিভাবকরা বেশ উচ্ছ্বসিত। এক অভিভাবক বলেন, “আমার সন্তান আগে পড়াশোনার ব্যাপারে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু এই স্কুলে ভর্তি হওয়ার পর সে পড়ালেখার পাশাপাশি গল্প লেখা, ছবি আঁকা আর গান শেখায় মেতে থাকে।

যদিও স্কুলটি বড় কোনো প্রতিষ্ঠানের মতো সুবিধা দিতে পারে না, তবে তাদের ইচ্ছাশক্তি এবং উদ্যোগ প্রশংসনীয়। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।
“নেকমামুদ আপডেট পাবলিক স্কুল ” প্রমাণ প্রতিনিয়তই প্রমাণ করে যাচ্ছে সীমিত সম্পদ দিয়েও বড় পরিবর্তন সম্ভব। এই স্কুলটি একদিন হয়তো দেশজুড়ে শিক্ষার মডেল হিসেবে পরিচিতি পাবে। আর এই ধরনের উদ্যোগই গড়ে তুলবে শিক্ষিত, সচেতন এবং আলোকিত একটি প্রজন্ম।

Tag :

Please Share This Post in Your Social Media

শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল।

Update Time : ১১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫