শিবচরের আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাত (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার
- Update Time : ১১:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ১৬১ Time View

- সাহাবুদ্দিন মিয়া(শিবচর প্রতিনিধি):
শনিবার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল এলাকায় উতরাইল ব্রীজের কাছে এ ঘটনা ঘটে নিখোঁজ জান্নাত শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের রনি সরদারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত শুক্রবার তার ফুফুর বাড়ি চরশ্যামাইল গ্রামে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে ফুপাতো বোন মেঘলা (o৯) ও জান্নাত মিলে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তারা দুজনই দূরে চলে যায়। কিছুক্ষণ পর মেঘলা কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জান্নাত নিখোঁজ হয়ে যায়।পরে মেঘলা বাড়িতে গিয়ে খবর দিলে তার স্বজনেরা নদীতে এসে খোঁজাখুঁজি করতে থাকেন।এসময় স্থানীয় লোকজন শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও জান্নাতের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সোমবার সকালে দীর্ঘ খোঁজা খুজির পর জান্নাতের লাশ পান ফায়ার সার্ভিস কর্মীরা । আজকে তাকে উপজেলার আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিবচরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মহিলা মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্রী ছিলো।এর আগে গত শনিবার সে চরশ্যামাইল এলাকায় ফুফাতো বোনের সাথে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন।
























